রমজানে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কত দিন, জানাল কারিগরি বোর্ড

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM

আসন্ন রমজান মাসে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা থাকবে। আগামী ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজগুলোয় শ্রেণি কার্যক্রম চালু থাকবে। গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে তিন সরকারি আলিয়া মাদ্রাসা ও বেসরকারি মাদ্রাসার ২০২৪ সালের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা ছুটির কথা উল্লেখ করা আছে। সে অনুযায়ী রমজান মাসে ছুটি থাকছে মাদ্রাসা।

আসন্ন রমজান উপলক্ষ্যে সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

এ ছাড়া আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। শিক্ষার্থীদের শিখন-ঘাটতি পূরণে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ২৮ কেজি টুনা মাছ, ৪০ হাজার টাক…
  • ৩১ জুলাই ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ আগস…
  • ৩১ জুলাই ২০২৬
বৃষ্টি হলেই ডুবে যায় যবিপ্রবির একমাত্র খেলার মাঠ
  • ৩১ জুলাই ২০২৬
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আ…
  • ৩১ জুলাই ২০২৬
বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬