বোর্ডের ৫ কর্মকর্তা ছাপার যন্ত্র দেখতে জাপান যেতে চান, যা বলছেন মন্ত্রী

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM

© সংগৃহীত

কারিগরি  শিক্ষাবোর্ডের ছাপাখানার জন্য একটি মেশিন কেনা হবে। সেই মেশিন দেখতে কারিগরি বোর্ডের ৫ কর্মকর্তা যেতে চান জাপানে। এ সংক্রান্ত একটি প্রস্তাব বোর্ডের পক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানোও হয়েছে। কিন্তু সে প্রস্তাব অনুমোদন দেননি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রী।

জানা গেছে, জাপান সফরের তালিকায় ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের পাঁচ কর্মকর্তা। ওই সব কর্মকর্তার বিদেশ যাওয়ার অনুমোদন–সংক্রান্ত একটি প্রস্তাব বোর্ডের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু শিক্ষামন্ত্রী তাতে অনুমোদন দেননি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা প্রশ্ন করলে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারিভাবে একটি নির্দেশনা আছে যে প্রয়োজন ছাড়া যেন বিদেশে যাওয়া না হয়। ছাপাখানার যন্ত্র কেনার জন্য তাঁরা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ নন। সে জন্যই নিরুত্সাহিত করা হয়েছে। তবে প্রয়োজন হলে অবশ্যই যেতে হবে। সেই পরিপ্রেক্ষিতে যাঁরা বিশেষজ্ঞ, কেবল তাঁরাই যাবেন—এ ধরনের একটি অবস্থান তাঁদের (মন্ত্রণালয়ের) আছে।

প্রসঙ্গত, ডলার সংকটের কারণে সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিদেশ সফরের জন্য দেশ থেকে ডলার চলে যায় বিধায় সরকার এই বিধিনিষেধ জারি করে।

ট্যাগ: কারিগরি
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই ব্যাচ থেকে উত্তী…
  • ২৭ মার্চ ২০২৬
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বলল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
আইপিএলের লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
  • ২৬ মার্চ ২০২৬
ঢাবিতে গান ও কবিতায় স্বাধীনতা দিবস উৎযাপন
  • ২৬ মার্চ ২০২৬
পদ্মায় বাসডুবি: চলে গেছে শিশু তাজবীদ
  • ২৬ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence