কারিগরি শিক্ষকদের জানুয়ারি মাসের এমপিওর চেক ছাড়

৩১ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

বুধবার এক বিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতাদির ১২টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়/স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক- কর্মচারীগণ তাদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে জানুয়ারি বেতন ভাতাদির আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

রাজধানীতে মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণের পর হত্যা, গ্র…
  • ২৭ মে ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন নিয়ে ফাইল তুলেছে …
  • ২৭ মে ২০২৬
ইদুল আজহার দুই রাকাত নামাজ পড়ার নিয়ম ও আরবি-বাংলা নিয়ত
  • ২৭ মে ২০২৬
বাংলাদেশ সফরের আগে বিপাকে অস্ট্রেলিয়া
  • ২৭ মে ২০২৬
রাতে শিশুগুলো সুস্থ থাকলেও ভোরে অসুস্থ হয়ে একে একে মারা যায়
  • ২৭ মে ২০২৬
রাজধানীর দুই বাসের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
  • ২৭ মে ২০২৬