তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে বন্ধ থাকবে টিএসসি ও পলিটেকনিকও

১৭ জানুয়ারি ২০২৪, ০৪:০৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © লোগো

চলমান শৈত্যপ্রবাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সারাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহও (টিএসসি) বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ নির্দেশ দিয়েছে।

আদেশে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। শৈত্যপ্রবাহে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না মর্মে জানা যাচ্ছে। এক্ষেত্রে যে সকল জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) থাকবে, ঐ সকল জেলা/উপজেলার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ (সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদুর্ধ্ব না হওয়া পর্যন্ত) নির্দেশক্রমে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলো। উল্লেখ্য, স্ব স্ব অঞ্চলের আঞ্চলিক পরিচালকগণ বিষয়টি সার্বক্ষণিক তদারক করবেন।

এছাড়াও, সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও এবতেদায়ী মাদ্রাসাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9