জিমেইলে একসঙ্গে অনেক ই-মেইল ডিলেট করবেন যেভাবে

১৭ জুলাই ২০২৬, ১১:৪২ AM
জিমেইল

জিমেইল © সংগৃহীত

প্রচারমূলক ই-মেইল, নিউজলেটার, কেনাকাটার রসিদসহ নানা ধরনের বার্তা জমতে জমতে একসময় জিমেইলের ইনবক্স ভরে যায়। এতে গুগলের বিনা মূল্যের ১৫ জিবি স্টোরেজও দ্রুত শেষ হয়ে যেতে পারে। এই স্টোরেজ জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোস তিনটি সেবার জন্যই যৌথভাবে ব্যবহার করা হয়।

অতিরিক্ত স্টোরেজ কেনার সুযোগ থাকলেও নিয়মিত নতুন ই-মেইল জমতে থাকলে সেটিও একসময় পূর্ণ হয়ে যেতে পারে। তাই অপ্রয়োজনীয় ই-মেইল নিয়মিত মুছে ফেলা জরুরি। তবে একটি একটি করে ই-মেইল মুছতে অনেক সময় লাগে। জিমেইলে একসঙ্গে অনেক ই-মেইল মুছে ফেলার সহজ কিছু উপায় রয়েছে।

প্রচারমূলক ই-মেইল একসঙ্গে মুছবেন যেভাবে

প্রথমে ওয়েব ব্রাউজারে জিমেইল খুলে ইনবক্সে যান। এরপর ওপরের সার্চ বারে ‘Unsubscribe’ লিখে এন্টার চাপুন। এতে এমন সব প্রচারমূলক ই-মেইল দেখা যাবে, যেগুলোতে আনসাবস্ক্রাইব করার অপশন রয়েছে। সাধারণত প্রতিষ্ঠানগুলোকে এই অপশন দেওয়ার নিয়ম রয়েছে।

এরপর ই-মেইল তালিকার ওপরের বাঁ দিকে থাকা ছোট চেকবক্সে ক্লিক করুন। এতে প্রথম পাতায় দেখা ই-মেইলগুলো নির্বাচন হবে। তবে সব ই-মেইল নির্বাচন করতে নীল রঙের নোটিফিকেশনে থাকা ‘Select all conversations that match this search’ অপশনে ক্লিক করতে হবে।

সব ই-মেইল নির্বাচন হয়ে গেলে ওপরের ট্র্যাশ বা ডাস্টবিন আইকনে ক্লিক করুন। নির্বাচিত সব ই-মেইল তখন ট্র্যাশ ফোল্ডারে চলে যাবে।জিমেইলের Promotions বা Social ট্যাবে থাকা ই-মেইল মুছতে চাইলে সংশ্লিষ্ট ট্যাবে গিয়ে একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

নির্দিষ্ট প্রেরকের ই-মেইল মুছবেন যেভাবে

কোনো নির্দিষ্ট ব্যক্তির বা প্রতিষ্ঠানের পাঠানো সব ই-মেইল একসঙ্গে মুছতে জিমেইলের সার্চ বারে লিখুন—‘from:sender_email_address’; এখানে ‘sender_email_address’ -এর জায়গায় সংশ্লিষ্ট ই-মেইল ঠিকানা লিখতে হবে।

কোনো নির্দিষ্ট ঠিকানায় পাঠানো ই-মেইল খুঁজতে লিখুন— ‘to:sender_email_address’

নির্দিষ্ট সময়ের ই-মেইল মুছবেন যেভাবে

নির্দিষ্ট কোনো তারিখের পর পাঠানো ই-মেইল খুঁজতে সার্চ বারে লিখতে পারেন— ‘after:2023-11-01’ এখানে প্রয়োজন অনুযায়ী তারিখ পরিবর্তন করা যাবে।

একাধিক সার্চ শর্ত একসঙ্গে ব্যবহার করাও যায়। যেমন— ‘from: sender_email_address OR to:sender_email_address OR after:2023-11-01’

সার্চ করার পর ওপরের বাঁ দিকে থাকা চেকবক্সে ক্লিক করে ই-মেইলগুলো নির্বাচন করুন। এরপর ট্র্যাশ আইকনে ক্লিক করলেই নির্বাচিত ই-মেইলগুলো মুছে যাবে।

মুছে ফেলা ই-মেইল ফিরে পাবেন যেভাবে

মুছে ফেলা ই-মেইল সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে মুছে যায় না। এগুলো জিমেইলের Trash ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত থাকে। এই সময়ের মধ্যে ভুল করে কোনো গুরুত্বপূর্ণ ই-মেইল মুছে ফেললে ট্র্যাশ ফোল্ডারে গিয়ে সেটি পুনরুদ্ধার করা যায়। ৩০ দিন পর ই-মেইলগুলো স্থায়ীভাবে মুছে যায়।

ভুয়া সনদে দুই স্কুলের সভাপতি বিএনপি নেতা, তদন্ত কমিটি গঠন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরে নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল, খেলবে জাপানে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিড পরীক্ষায় অনুপস্থিত হলে গুনতে হবে জরিমানা, শিক্ষার্থীদের…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের সহায়তার চেক…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে বড় সুখবর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬