কাজের মাঝেই গরম হচ্ছে ল্যাপটপ? জেনে নিন করণীয়

০৬ জুলাই ২০২৬, ০৪:৫১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © এআই সম্পাদিত ছবি

ধরুন অফিসে খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন। এরই মাঝখানে হঠাৎ ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার বন্ধ হয়ে গেল।  এ জাতীয় সমস্যা অনেক ব্যবহারকারীর কাছে খুবই পরিচিত । অনেকেই এটিকে ডিভাইসের ত্রুটি মনে করলেও বাস্তবে অনেক ক্ষেত্রে এর জন্য দায়ী থাকে ব্যবহার পদ্ধতি।

এছাড়াও, দীর্ঘ সময় ল্যাপটপ অতিরিক্ত গরম থাকলে হার্ডওয়্যারের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই সমস্যার কারণ শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, ল্যাপটপের কুলিং ফ্যানে ধুলা-ময়লা জমে গেলে বাতাস চলাচল ব্যাহত হয়, ফলে ডিভাইসের ভেতরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। এ ছাড়া দীর্ঘ সময় ভারী সফটওয়্যার ব্যবহার, গেম খেলা বা পুরোনো থার্মাল পেস্টের কারণেও ল্যাপটপ অতিরিক্ত গরম হতে পারে।

কাজের সময় হঠাৎ ল্যাপটপ বন্ধ হয়ে গেলে আতঙ্কিত না হয়ে আগে সমস্যার কারণ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তারা। ওভারহিটিং ছাড়াও ব্যাটারির ত্রুটি, বিদ্যুৎ সরবরাহের সমস্যা কিংবা সফটওয়্যারের ত্রুটির কারণেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

এ সমস্যা এড়াতে নিয়মিত ল্যাপটপের ভেন্ট ও কুলিং ফ্যান পরিষ্কার রাখতে হবে। ধুলা জমলে গরম বাতাস সহজে বের হতে পারে না, ফলে ডিভাইসের ভেতরে তাপমাত্রা বেড়ে যায়। ল্যাপটপ সব সময় সমতল ও শক্ত পৃষ্ঠের ওপর ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিছানা, বালিশ বা নরম জায়গায় ব্যবহার করলে বায়ু চলাচলে বাধা সৃষ্টি হয় এবং অতিরিক্ত তাপ তৈরি হয়।

আরও পড়ুন : অ্যাসিডিটি হলেই ঘন ঘন অ্যান্টাসিডের বদলে পান করুন এই ৭ পানীয়

একই সঙ্গে অপ্রয়োজনীয় অ্যাপ ও ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, একসঙ্গে অনেক প্রোগ্রাম চালু থাকলে প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা তাপমাত্রা বাড়িয়ে দেয়।

ল্যাপটপ অতিরিক্ত গরম হলে ভালো মানের কুলিং প্যাড ব্যবহার করা যেতে পারে। বাড়তি ফ্যানযুক্ত কুলিং প্যাড ডিভাইসের তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত কমাতে সহায়তা করে। এ ছাড়া নিয়মিত ড্রাইভার ও সফটওয়্যার হালনাগাদ রাখা এবং প্রয়োজন হলে থার্মাল পেস্ট পরিবর্তনেরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে প্রসেসর ও হিটসিঙ্কের মধ্যে তাপ সঠিকভাবে স্থানান্তরিত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এসব সহজ অভ্যাস অনুসরণ করলে ল্যাপটপের অতিরিক্ত গরম হওয়ার সমস্যা অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি ডিভাইসের আয়ুও বাড়ে। তবে এসব ব্যবস্থা নেওয়ার পরও সমস্যা থেকে গেলে ব্যাটারি ও হার্ডওয়্যার পরীক্ষা করানো উচিত।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9