চবি ডিন নির্বাচন ৩০ মার্চ, তিন প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা

১৪ মার্চ ২০২২, ০৯:১৩ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডিন নির্বাচনে ৮ অনুষদে মোট প্রার্থী ২৪ জন। এবারের ডিন নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী প্রার্থীরাও অংশ নিচ্ছেন। আজ সোমবার (১৪ মার্চ) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন পর্যন্ত প্রধান রিটার্নিং অফিসারের কাছে তিন দলের মনোনীত ১৬ প্রার্থী ও বিদ্রোহী ৮ প্রার্থী এসব মনোনয়ন পত্র জমা দেন। তবে, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২০ মার্চ পর্যন্ত।

নির্বাচনে অংশ নেওয়া তিনটি দল হলো— আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দল, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সমর্থিত সাদা দল ও বিএনপিপন্থী একাংশ শিক্ষক সমর্থিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। অন্যদিকে বিদ্রোহী প্রার্থীরা সবাই আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দলের।

আগামী ৩০ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকতা এস এম মনিরুল হাসান বলেন, ডিন নির্বাচনে আটটি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে ২০ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। তাই চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।

প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন…
  • ০৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান
  • ০৬ অক্টোবর ২০২৬
‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬