পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান

০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ PM
এনসিটিবি ও দুদকের লোগো

এনসিটিবি ও দুদকের লোগো © টিডিসি সম্পাদিত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের দরপত্রে অনিয়মের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এ তথ্য জানান।

দুদক জানায়, রাজধানীর এনসিটিবির প্রধান কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের অভিযানে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। 

অভিযোগ রয়েছে, পাঠ্যবই মুদ্রণের দরপত্রে এনসিটিবির প্রাক্কলিত দর ঠিকাদারদের কাছে আগেই ফাঁস করা হয়। পরে প্রাক্কলিত দর বাড়িয়ে ঠিকাদারদের মধ্যে যোগসাজশ ও সমঝোতার মাধ্যমে দরপত্র প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করা হয়েছে। এতে রাষ্ট্রীয় অর্থের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযানে সংশ্লিষ্ট নথিপত্র ও দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে কাগজের দর নিয়ে রিপোর্ট প্রকাশ হওয়ায় দুদক আনুষ্ঠানিকভাবে এনসিটিবিতে আসে। পরে এনসিটিবির মেম্বার টেক্সটের কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যান দুদকের কর্মকর্তারা।’

স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ০৬ অক্টোবর ২০২৬