চবি শিক্ষক সমিতির নেতৃত্বে অধ্যাপক সেলিনা ও অধ্যাপক সজীব

১৭ জানুয়ারি ২০২২, ০৭:৫০ PM
চবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক

চবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সেলিনা আখতার এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একই দলের প্রার্থী ও মার্কেটিং বিভাগের অধ্যাপক সজীব কুমার ঘোষ।

আজ সোমবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে টানা দশম বারের মত নির্বাচিত হল আওয়ামীপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল।

আরও পড়ুন: ভেরিফিকেশন চলমান রেখেই সুপারিশপত্র দেয়ার সিদ্ধান্ত

গত দুই বছরের মত এবারের নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল। ফলে সাধারণ সম্পাদকসহ ৬টি সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হচ্ছেন- জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের নাজনীন নাহার ইসলাম, বাংলা বিভাগের শারমিন মুস্তারী, সমাজতত্ত্ব বিভাগের মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, রসায়ন বিভাগের ফণীভূষণ বিশ্বাস, পদার্থবিদ্যা বিভাগের সৈয়দা করিমুন্নেছা ও আইন বিভাগের হোছাইন মোহাম্মদ ইউনুছ সিরাজী।

বাকি ৪টি পদে হলুদ দলের মনোনিত প্রার্থীদের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একই দলের বিদ্রোহী প্রার্থীরা।

আরও পড়ুন: জাপানের শিক্ষা বৃত্তি পাবেন ঢাবির ১০ শিক্ষার্থী

হলুদ দলের মনোনিত প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন মোহাং জসিম উদ্দিন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এস. এ. এম. জিয়াউল ইসলাম।

আরও পড়ুন: স্কুল-কলেজে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ চসিক মেয়রের

ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬