ঢাবির ফ্যাসিস্ট শিক্ষকদের শাস্তিসহ তিন দাবি সাদা দলের 

০২ জুলাই ২০২৬, ১০:২২ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:২৭ PM
সিনেট ভবনে ঢাবি প্রশাসনের সঙ্গে বৈঠকে সাদা দল

সিনেট ভবনে ঢাবি প্রশাসনের সঙ্গে বৈঠকে সাদা দল © সংগৃহীত

গত ১৭ বছরে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে সংগঠনটির প্রায় তিন শতাধিক শিক্ষক উপস্থিত হয়ে এ দাবি জানান। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে করা এই বৈঠকে নানা বিষয়ে কথা বলে দাবি তুলে ধরেন সাদা দলের নেতা ও শিক্ষকরা। সেখানে ফ্যাসিস্ট শিক্ষকদের শাস্তি, বিগত সময়ে শিক্ষক নিয়োগে অনিয়মের জন্য কমিটি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল পরিচালনা বাতিলসহ নানা দাবি তুলে ধরেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে সাদা দলের যুগ্ম আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদের মদদদাতা ও পৃষ্ঠপোষক অনেক শিক্ষক এখনো বহাল তবিয়তে রয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, ফার্মেসি অনুষদের একজন শিক্ষক বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের পরে সাদা দল নাকি ১৯৭১ সালের বুদ্ধিজীবী গণহত্যার মতো গণহত্যা করতে চেয়েছে। অথচ সাদা দল সবসময় শিক্ষকদের নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে তাদের কার্যক্রমের জন্য কোনো শাস্তি ওই শিক্ষকদের পেতে হয়নি। এজন্য তারা এমন ভিত্তিহীন দাবি তোলার সাহস পাচ্ছে। আজ আমরা আনুষ্ঠানিকভাবে সাদা দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক শিক্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি।

অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, এক্ষেত্রে নিরপরাধ শিক্ষকদের যেন কোনো হয়রানি করা না হয়, সে বিষয়টিও আমরা সুস্পষ্ট করেছি। আমাদের স্পষ্ট দাবি, যেসব শিক্ষকের অপরাধ প্রমাণিত, কেবল তাদেরই শাস্তির সম্মুখীন করতে হবে।

সাদা দলের এই নেতা বলেন, আমরা ২ সপ্তাহের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি দেখার কথা জানিয়েছি। এর মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।

সাদা দলের দাবির বিষয়ে ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আব্দুস সালাম বলেন, আমরা সাদা দলের দাবি শুনেছি। আমরা তাদের দাবির ব্যাপারে আন্তরিক। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি নিয়ে আমরা কাজ করবো।

বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬