শতভাগ উৎসব ভাতার দাবি আদায়ে আবারও মাঠের কর্মসূচি: অধ্যক্ষ আজীজি

০২ মে ২০২৬, ০৫:৩৬ PM
বক্তব্য রাখছেন অধ্যক্ষ আজীজি

বক্তব্য রাখছেন অধ্যক্ষ আজীজি © ফাইল ছবি

‘শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতার দাবি আদায়ের জন্য আবারও মাঠের কর্মসূচি ঘোষণা করতে হবে’ বলে মন্তব্য করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

শনিবার (০২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ শিক্ষক নেতা জানান, ‘আমরা ২০১৭ সাল থেকে আন্দোলন করে শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা,  উৎসব ভাতা ও ১৫ শতাংশ বাড়ি ভাড়া সরকারের কাছ থেকে আদায় করেছি।’ 
 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাড়ি ভাড়া ও উৎসব ভাতার আন্দোলন শুরু করলে অনেকেই আমাদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করেছেন জানিয়ে অধ্যক্ষ আজীজি জানান, ‘তাদের যুক্তি ছিল নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিনা আন্দোলনে সবকিছু আদায় হয়ে যাবে। বিনা আন্দোলনে কোন কিছু আদায় হওয়ার লক্ষণ আমরা দেখছি না।’

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা ১ টি ঈদ-উল- ফিতর পার করেছি জানিয়ে তিনি জানান, ‘সামনে ঈদ-উল-আজহা আসছে। কিন্তু উৎসব ভাতা বৃদ্ধির আপাতত কোনো সম্ভাবনা আমরা দেখছি না। মনে হচ্ছে শতভাগ উৎসব আদায়ের জন্য আবারো মাঠের কর্মসূচি ঘোষণা করতে হবে।’

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬