নৈতিকতা রক্ষায় পদত্যাগ করছেন ছাত্রলীগ সহ-সভাপতি

১৯ জুন ২০১৯, ০২:৩১ PM
নৈতিকতা রক্ষায় পদত্যাগ করছেন ছাত্রলীগ সহ-সভাপতি

নৈতিকতা রক্ষায় পদত্যাগ করছেন ছাত্রলীগ সহ-সভাপতি © সংগৃহীত

বয়স ও ছাত্রত্ব না থাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি সদ্য ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। ছাত্রলীগের নিয়ম অনুযায়ী এবং নৈতিকতার জায়গা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বুলবুল।

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লেখা এক চিঠিতে বুলবুল বলেছেন, ‘একজন সহ-সভাপতি হিসেবে শেখ হাসিনার ছাত্রলীগে মনোনীত হওয়ায় আমি গর্বিত। কিন্তু অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার ছাত্রত্ব নেই। এছাড়া আমার বয়স ২৮ বছর ৩৬৪ দিন এর অধীক।’

চিঠিতে বয়স এবং ছাত্রত্ব না থাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

এ ব্যাপারে জানতে চাইলে আমিনুল ইসলাম বুলবুল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি আসলে নৈতিকতার জায়গা থেকে এ সিদ্ধান্ত নিয়েছি। অন্যকোন কারণ নেই। ছাত্রলীগের দফতরে চিঠিটি জমা দিয়েছি।’ ছাত্রলীগ ছাড়ার পর কি করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো সিদ্ধান্ত নেইনি। তবে রাজনীতি চালিয়ে যাওয়ার ইচ্ছা তো থাকেই।’

 

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রু…
  • ১০ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ওমান যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সিরি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বা…
  • ১০ অক্টোবর ২০২৬
চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬