শাহবাগে রাতভর অবস্থান ১–১২তম নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষকদের

১০ নভেম্বর ২০২৫, ০৫:২১ AM
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা © সংগৃহীত

বহুবার আশ্বাস পেলেও নিয়োগ না পাওয়ায় ১ম থেকে ১২তম নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষকরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তারা রাতভর সেখানেই অবস্থান করবেন।

রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে যমুনা অভিমুখে লংমার্চ করার কথা ছিল তাদের। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সোমবার তাদের সমস্যা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে—এই আশ্বাসে লংমার্চ কর্মসূচি আপাতত স্থগিত করেন আন্দোলনকারীরা।

নিবন্ধিত শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘ দুইশ দিনের আন্দোলনের পরও নানা সময়ে প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা জানান, ‘জাল সনদধারীরা নিয়োগ পাচ্ছেন, অথচ বৈধ সনদধারীরা বছরের পর বছর ধরে বঞ্চিত হচ্ছেন।’

প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশ অনুযায়ী অবিলম্বে নিয়োগ কার্যক্রম চালুর দাবিতে প্রায় দুই হাজারেরও বেশি নিবন্ধিত শিক্ষক আন্দোলনে অংশ নিচ্ছেন। আন্দোলনকারীরা বলেন, দাবি পূরণ না হলে সোমবার যমুনা অভিমুখে লংমার্চ শুরু করবেন তারা।

৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু …
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোণায় হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যু…
  • ১০ নভেম্বর ২০২৬
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950