২০ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ঢাকায় থেকে যাওয়ার চিন্তা শিক্ষকদের

১১ অক্টোবর ২০২৫, ১২:০৮ PM
রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা

রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা © ফাইল ছবি

বাড়ি ভাড়া ২০ শতাংশ হারে বৃদ্ধিসহ তিন দাবিতে লাগাতার আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। আগামীকাল রবিবার (১২ অক্টোবর) থেকে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা ঢাকায় থেকে যাওয়ার চিন্তা করছেন বলেও জানিয়েছেন। এর আগে সরকার ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা দিলে তা প্রত্যাখান করেন শিক্ষকরা।

গত ৫ অক্টোবর ওয়েবসাইটে এ সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সংগঠনের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি ফেসবুক পোস্টে এমন ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে অধ্যক্ষ আজিজি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধির একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছে। আমরা এ প্রজ্ঞাপনের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে কথা বলে নিশ্চিত হয়েছি যে, প্রজ্ঞাপনটি সঠিক। আমরা ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি।’

তিনি বলেন, গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষা  জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সাথে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাতাগার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আরও পড়ুন: ঢাবি ছাত্রদল নেতা শাওনসহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা, মুখ খুলছেন না কেউ

শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের শতকরা অনুযায়ী বাড়ি ভাড়ার ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও লিখেছেন অধ্যক্ষ আজিজি। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইেয়দ এ জেড মোরশেদ আলী তাকে নিশ্চিত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সকালে ওয়েবসাইটে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে ১ হাজার হাজার টাকা হতে বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।’

শর্তে বলা হয়েছে, ‘এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে; এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও এর ০৪(চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের নিমিত্ত প্রেরণ করতে হবে।’

আর কি জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬