ঢাবি শিক্ষকের ওপর হামলায় নিন্দা সাদা দলের একাংশের

০১ মার্চ ২০২৫, ১২:৫৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২০ PM

© প্রতীকী ছবি

রাস্তায় লম্বা সময় বাস থামিয়ে যাত্রী তুলতে নিষেধ করায় বিতণ্ডার এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের প্রভাষক আদীব শাহরিয়ার জামান নামে এক শিক্ষকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি শিক্ষকদের সাদা দলের একাংশ। 

শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে, ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন শেষে ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে বাস চালক ও সহকারী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়েছেন আমাদের সম্মানিত সহকর্মী গণিত বিভাগের শিক্ষক জনাব আদিব শাহরিয়ার জামান।

‘‘আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িত বাসচালক ও সহকারীসহ সকলকে গ্রেফতারপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’’

বিবৃতিতে সাদা দলের এই অংশের আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ও তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম এবং যুগ্ম-আহবায়ক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী স্বাক্ষর করেছেন।

প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ডিউটি শেষে ফেরার পথে মিরপুর সুপার লিংকের এক বাস চালক ও হেল্পারের কাছে মারধর ও লাঞ্ছনার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আদিব শাহরিয়ার জামান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার পর রাজধানীর মিরপুর-১১’তে ওই শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে।

পরে ঘটনাটি নিয়ে নিজ ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ওই শিক্ষক। ঘটনাটি জানাজানি হলে চালক ও হেল্পারের গ্রেফতারের দাবিতে মিরপুর সুপার লিংকের ৫টি বাস আটক করে রাখে শিক্ষার্থীরা। এরপর রাত ৮টার দিকে পল্লবী থানা পুলিশ বাস চালক ও হেলপারকে আটক করে।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950