ঢাবির ৩ শিক্ষকের সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত সাদা দলের

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
বিএনপিপন্থী তিন শিক্ষক

বিএনপিপন্থী তিন শিক্ষক © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিজ দলীয় ৩ শিক্ষকের সঙ্গে সম্পর্ক না রাখতে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে জাতীয়তাবাদী শিক্ষকদের এই সংগঠনটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই তিনজন শিক্ষক হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী এবং কমিটি নির্বাচনের সময় সাদা দলের শিক্ষকদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে নিজেরাই নিজেদের নেতা হিসেবে ঘোষণা দেওয়ায় সভা তাদের নিন্দা জানানো হয়।

সাদা দল এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রায় দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. আবুল কালাম সরকার, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক মহিউদ্দিন প্রমুখ। 

সাদা দল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি সাদা দলের সভায় বিভিন্ন বিষয়ে আলোচনার ক্রমধারায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সাদা দল’ নামে একটিই সংগঠন আছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে একই নামে সংগঠনের যে ৩ জন নিজেদের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে সাদা দলের কোনো ধরনের সম্পর্ক থাকবে না। 

‘‘সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে এই তিনজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের হিসেবে পরিচয় দিতে পারবেন না। তাই এই তিনজন শিক্ষকের সঙ্গে ঢাবি সাদা দলের হয়ে কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য সভায় সকলকে পরামর্শ প্রদান করা হয়। দলের এ সিদ্ধান্তের উপেক্ষা করে তাদের সাথে কেউ যুক্ত হলে তাদের ব্যাপারেও পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’’

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬