পুলিশি বাধার প্রতিবাদে নতুন দুই কর্মসূচি জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের 

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা © সংগৃহীত

জাতীয়করণের দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক সমাবেশ এবং বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকতে পারেন। এছাড়া সমাবেশ থেকে যে কোনো একদিনে পদযাত্রা কর্মসূচি পালন করা হতে পারে।’

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, ‘শিক্ষক সমাবেশের পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তিনি।’

এর আগে গতকাল সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্র কর্মসূচিতেও বাধা দেয় পুলিশ। গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশ শিক্ষক ঢাকা এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬