প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুবি শিক্ষক সমিতির অভিনন্দন

০২ জানুয়ারি ২০১৯, ০৭:১৬ PM

© ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এ জনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত এক দশকে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা চলমান রয়েছে তার প্রতি আস্থা এবং সেটি অব্যাহত রাখার ম্যান্ডেট। পাশাপাশি বাংলাদেশের জনগণ স্বাধীনতাবিরোধী ও তাদের সহযোগীদেরকে বর্জনের যে যাত্রা ২০০৮ সালে শুরু করেছিল সেটি অব্যাহত রেখেছে। 

এছাড়াও বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করে সেগুলো বাস্তবায়নে সব সময় সরকারের পাশে থাকার অঙ্গীকার করা হয়।

সেতু-রাস্তা নেই, খাল সাঁতরে স্কুলে যেতে হয় চরকারফার্মার শিশ…
  • ২৬ আগস্ট ২০২৬
৩০ বছরেও সেতু হয়নি, ভাসমান সেতুতেই ঝুঁকিপূর্ণ পারাপার
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ
  • ২৬ আগস্ট ২০২৬
‘এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি’
  • ২৬ আগস্ট ২০২৬
শিক্ষা-গবেষণা ও কারিগরি দক্ষতায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে…
  • ২৬ আগস্ট ২০২৬
রিকশা পাশ কাটাতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেল—স্ত্রী নিহত, আহ…
  • ২৬ আগস্ট ২০২৬