দাবি না মানলে স্কুলে তালা দেওয়ার হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের

২৫ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
আন্দোলনরত শিক্ষকরা

আন্দোলনরত শিক্ষকরা © সংগৃহীত

সাতদিনের আলটিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে স্কুলে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে সংবাদ সম্মেলন করে শাহবাগ থানা ফটকের বিপরীত পাশের সড়কটি ছেড়ে দেন আন্দোলনকারীরা। এতে সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

মনিবুল হক বসুনিয়া বলেন, আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবির স্মারকলিপি জমা দিয়েছি। বর্তমানে প্রধান উপদেষ্টা বিদেশে অবস্থান করছেন। সেজন্য আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা কর্তৃপক্ষের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। যদি এই সময়ের মধ্যে দাবি আদায় না হয় তাহলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

তিনি বলেন, আমরা আর ঢাকায় আসবো না। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করব। তবে আমরা প্রত্যাশা করছি, এর মধ্যেই আমাদের এই দাবি বাস্তবায়ন করা হবে।

আরেক শিক্ষক প্রতিনিধি খাইরুন নাহার লিপি বলেন, আমরা আজ শান্তিপূর্ণ আন্দোলন করেছি। তবে এর জেরে যদি দেশের কোনোউ প্রান্তে আমাদের সহকর্মীকে হয়রানি করা হয় তাহলে আমরা রাস্তায় নেমে আসবো। আমরা প্রত্যাশা করছি, আমাদের এই দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ সদয় হবেন। 

এর আগে, বিকাল পৌনে ৪ টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন এসব শিক্ষকরা। পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।

বিকেল ৫টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেন ১০ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন— মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম এবং খায়রুন নাহার লিপি।

উল্লেখ্য, বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। ১০ম গ্রেডে তা বেড়ে দাঁড়াবে ১৬ হাজার টাকায়। এর আগে, ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকরা। তারা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ করেন।

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বি…
  • ০৯ আগস্ট ২০২৬
জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬