বাকৃবিতে শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত, দায়িত্ব পালন করবে বিএনপিপন্থী কমিটি

২১ জানুয়ারি ২০২৫, ১১:২৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫ সালের শিক্ষক সমিতির নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। জাতীয় নির্বাচন শেষে দেশে এবং বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত বর্তমান বিএনপিপন্থি কমিটি দায়িত্ব পালন করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে দায়িত্ব পরবর্তী কমিটির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাকৃবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাকৃবি শিক্ষক সমিতির জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকৃবি শিক্ষক সমিতি-২০২৪ এর তৃতীয় জরুরি সভায় ১০৩ জন সদস্য উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম সরদার।

সভায় ১৩২ জন শিক্ষকের স্বাক্ষরিত একটি দরখাস্ত উপস্থাপন করা হয়। এতে গত ৪ আগস্ট ক্যাম্পাসে শান্তি মিছিলকারী, গণহত্যা সমর্থনকারী, এবং ফ্যাসিবাদী শিক্ষকদের নিন্দা জানিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়। কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদন করা হয়।

সভায় আলোচনার অন্যতম বিষয় ছিল শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন। পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মত দেন এবং বর্তমান কমিটিকে দায়িত্ব পালনের প্রস্তাব করেন। প্রস্তাবের ওপর দুই-তৃতীয়াংশ সদস্য সম্মতি প্রদান করেন। ফলে জাতীয় নির্বাচনের আগে শিক্ষক সমিতির নির্বাচন না করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, ‘শিক্ষক সমিতির নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে বর্তমান দেশ ও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিবেচনায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বর্তমান কমিটি দায়িত্ব পালন করবে। শিক্ষক সমাজের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’

বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘ক্যাম্পাসে বর্তমানে কোনো রাজনৈতিক কার্যক্রম নেই, ফলে নির্বাচনের পরিবেশও অনুপস্থিত। তাছাড়া, সারা দেশেই এখন নির্বাচন বন্ধ রয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরে এলে আমরা সুন্দরভাবে নির্বাচন আয়োজন করব এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করব। তার আগে বর্তমান কমিটিই দায়িত্ব পালন করবে।’

উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছিলেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের প্রার্থী।

মাদ্রাসার শৌচাগার থেকে শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচাল…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950