বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মাসুদ, সম্পাদক মোস্তফা

১৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫ AM
বাঁ থেকে সভাপতি অধ্যাপক ড. এ কে এম মাসুদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা আলী

বাঁ থেকে সভাপতি অধ্যাপক ড. এ কে এম মাসুদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা আলী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এ কে এম মাসুদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোস্তফা আলী। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুয়েট প্রাঙ্গণে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করা হয়।

এ বছর মোট ১৩টি পদের মধ্যে সাতটিতে নির্বাচন হয়। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক আব্দুল মতিন।

বিজয়ী অন্যরা হলেন—সহসভাপতি অধ্যাপক মীর তারেক আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া, যুগ্ম সম্পাদক অধ্যাপক রিফাত শাহরিয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক তাসনীম তারিক, আপ্যায়ন সম্পাদক অধ্যাপক আহাদুজ্জামান; সদস্য—অধ্যাপক ইশতিয়াক আহমেদ, অধ্যাপক ড. মো আশরাফুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, অধ্যাপক খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. এ টি এম হাসান জোবায়ের ও অধ্যাপক ড. ইশরাত ইসলাম।

বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন…
  • ২৬ আগস্ট ২০২৬
মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেম…
  • ২৬ আগস্ট ২০২৬
বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৬ আগস্ট ২০২৬
ওমানের আকাশসীমার মৃত সেই নারীর লাশ দেশে ফিরছে দূতাবাসের মাধ…
  • ২৬ আগস্ট ২০২৬