খুলনা বিশ্ববিদ্যালয়

শিক্ষক সমিতিতে বঙ্গবন্ধু প্যানেলের নিরঙ্কুশ বিজয়

সারওয়ার সভাপতি, সম্পাদক লিমন
১১ ডিসেম্বর ২০১৮, ১২:০৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের সবকটিতে জয়লাভ করেছে এ প্যানেল। অপর প্রতিদ্বন্দ্বি দল ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ)  একটি পদেও জয় পাননি। 

সোমবার রাত সোয়া ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। এর আগে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্যানেল মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. সারওয়ার জাহান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এনটিএ মনোনীত প্রার্থী প্রফেসর শেখ মাহমুদুল হাসান পেয়েছেন ১৩১ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. শরীফ হাসান লিমন। তিনি ১৯৩ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রফেসর ড. মো. নজরুল ইসলাম পেয়েছেন ৯৬ ভোট। সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদে মোট ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪২৭ জন ভোটারের মধ্যে ৩৩৯ জন ভোট দেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে মনোনীত প্যানেলের অপর নির্বাচিতরা হলেন সহ-সভাপতি প্রফেসর ড. শেখ জুলফিকর হোসেন, যুগ্ম সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মো. এনামুল হক, কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক তরুণ কান্তি বোস, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক সহযোগী অধ্যাপক প্রতাপ কুমার ঘোষ, প্রচার সম্পাদক সহযোগী অধ্যাপক মো. শাহীন পারভেজ।

নির্বাচনে জয়ী সদস্যরা হলেন- সহযোগী অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী, সহযোগী অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম, সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল, প্রফেসর ড. আশীষ কুমার দাস, সহকারী অধ্যাপক মো. নাদিমুদ্দৌলা, সহকারী অধ্যাপক আসমা উল হুসনা।

নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মহসীন উদ্দীন আহমেদ। কমিশনের অপর সদস্যরা ছিলেন প্রফেসর ড. মো শফিকুল ইসলাম, প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সহযোগী অধ্যাপক শেখ শারাফাত হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. নিহার রঞ্জন সিংহ।

ইডেন শিক্ষার্থীদের ‘গুপ্ত ছাত্রী সংস্থার নষ্টা নেত্রী’ বললে…
  • ১০ মে ২০২৬
‘নো’ বলে উইকেট নষ্ট তাসকিনের
  • ১০ মে ২০২৬
ফের বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ
  • ১০ মে ২০২৬
গাকৃবি প্রো-ভিসিকে আ.লীগের দোসর আখ্যা, নিজ বিশ্ববিদ্যালয় থে…
  • ১০ মে ২০২৬
প্রয়োজন না বুঝে রোজ সাপ্লিমেন্ট নিয়ে নিজের ক্ষতি করছেন না ত…
  • ১০ মে ২০২৬
১৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9