তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত 

২১ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
তিতুমীর কলেজ

তিতুমীর কলেজ © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২৬ তম শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার। এছাড়া ১০৫ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. গালিব হোসেন। 

পরিষদের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ উমর নাসিফ। তিনি ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে ১১৩ ভোট পেয়ে সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফয়জুস সালেহীন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যাপক প্রতিনিধি হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দিন। অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহযোগী অধ্যাপক প্রতিনিধি হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সরোয়ার মোর্শেদ খান। 

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহকারী অধ্যাপক প্রতিনিধি সদস্য হয়েছেন ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুকুল ইসলাম। সর্বশেষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রভাষক প্রতিনিধি সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. হাবিবুন্নবী বাবু।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬