দুই শিক্ষিকার সঙ্গে পুলিশের অসাদাচারণ, ঢাবি শিক্ষক সমিতির নিন্দা

৩১ জুলাই ২০২৪, ০৮:৪৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে যোগদান করতে এসে পুলিশের হাতে আটক হওয়া থেকে শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে পুলিশের ধাক্কায় পড়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়া। আজ বুধবার দুপুর ১টার দিকে হাইকোর্টের অদূরে কার্জন হলের বিপরীত পাশের শিশু একাডেমির সড়কে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী।

এ ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী এবং একই বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়ার সাথে পুলিশের অসাদাচারণের অভিযোগ উত্থাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ধরনের অসাদাচারণের নিন্দা জানাচ্ছে। একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় বস্তুনিষ্ঠ মতামত প্রকাশ করায় তাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। গত ২৬ জুলাই শাহবাগ থানায় এ বিষয়ে একটি জিডি করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছে। একইসাথে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছে।

সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬