আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

২৯ জুলাই ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM

© সংগৃহীত

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে বৈঠকে বসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সোমবার (২৯ জুলাই) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের। 

তিনি জানান, বিকাল ৪টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী।

এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বলেন, আজ বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকরা সভায় বসছেন।

এর আগে এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়। কিন্তু সমাধান না আসায় ফের আন্দোলন চালু রাখেন তারা।

হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬