হামলার রায় বিএনপিকে ধ্বংসের অপকৌশল

১০ অক্টোবর ২০১৮, ০৩:৫১ PM

© টিডিসি ফটো

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দেওয়া রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। পাশাপাশি এই রায়কে বিএনপি ধ্বংসের ‘ধারাবাহিক অপকৌশল’ হিসেবে আখ্যায়িত করেছেন তারা।

আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই দাবি করেন সাদা দলের শিক্ষকরা।

বিবৃতিতে শিক্ষকরা বলেন, ২১ আগস্টের ঘটনাটি অত্যন্ত গর্হিত ও জঘন্য অপরাধ। সচেতন ও বিবেকবান মানুষ হিসেবে আমরা এ অপরাধের ন্যায়বিচার কামনা করি। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, বর্তমান ক্ষমতাসীন সরকার ২০০৪ সালের ওই ঘটনার জন্য ২০০৯ সালে এসে তারেক রহমানসহ বিএনপির কয়েকজন নেতাকে নতুন করে আসামী করে। সরকার তার রাজনৈতিক জিঘাংসা চরিতার্থ করার জন্যই ঘটনার পাঁচ বছর পর তারেক রহমানকে মামলার আসামী করেছে বলে দাবি করেন তারা।

শিক্ষকরা আরো বলেন, এই রায় বিএনপিকে ধ্বংস ও জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সরকারের ধারাবাহিক অপকৌশলের অংশ। প্রতিকূল পরিবেশে বিচারকাজ সম্পন্ন হওয়ায় তারেক রহমান ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করে তারা।

শিক্ষকরা মামলার এই রায় পুনর্বিবেচেনা সাপেক্ষে তারেক রহমানের সাজা বাতিল করে তাকে এই মামলা থেকে আব্যাহতি দিতে জোর দাবি জানান।

বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন…
  • ২৬ আগস্ট ২০২৬
মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেম…
  • ২৬ আগস্ট ২০২৬
বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৬ আগস্ট ২০২৬
ওমানের আকাশসীমার মৃত সেই নারীর লাশ দেশে ফিরছে দূতাবাসের মাধ…
  • ২৬ আগস্ট ২০২৬