শাবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন ১৮ জানুয়ারি

১০ জানুয়ারি ২০২৪, ০৮:৪০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (০৯ জানুয়ারি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৪ এর তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ৩ জানুয়ারি বিকেল ৪টার মধ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশ এবং ৮ তারিখ খসড়া সংশোধন করা হবে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১০ জানুয়ারি বিকাল ৩টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে; এদিন বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১১ জানুয়ারি বিকাল ২টায়। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৪ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত। ওইদিন বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৮ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসময় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে শাবিপ্রবির শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশনার।

ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬