শিক্ষক নেটওয়ার্কের নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা সহিংসতাকে উসকে দিচ্ছে: ফেডারেশন

০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক © লোগো

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা সারাদেশের চলমান সহিংসতাকে উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আজ শনিবার (৬ জানুয়ারি) বিকেলে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মাত্র দু’দিন আগে গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ নামে সংগঠনের নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে খোলা চিঠির সংবাদ নির্বাচন প্রতিরোধ কেন্দ্রিক চলমান সহিংসতাকে উসকে দিচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতি যে কোন ক্রান্তিলগ্নে শিক্ষক সমাজের কাছে সর্বাপেক্ষা সংযত ও সংবেদনশীল আচরণ প্রত্যাশা করে। গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ গঠনে সরকারি দলসহ প্রতিনিধিত্বশীল সকল রাজনৈতিক দলের ইতিবাচক ভূমিকা পালনের বিকল্প নেই। পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষক সমিতির কার্যকরী কমিটিগুলোর সমন্বয়ে গঠিত সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ভোটারদের সক্রিয় অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্যামে দ্বাদশ জাতীয় সংসদ সদস্যরা নির্বাচিত হবেন মর্মে গভীর আশাবাদ ব্যক্ত করে। 

গতকাল শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়ে ফেডারেশন বলছে, মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গভীর সমবেদনা এবং অগ্নিদগ্ধদের সুচিকিৎসা ও নিরবচ্ছিন্ন তদারকির দাবি জানাচ্ছে। একইসঙ্গে এ ঘটনায় ফেডারেশন গভীর উদ্বেগ প্রকাশ করছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের বাস্তব কারণ উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।

ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬