ক্যাডার বৈষম্য নিরসনে নেত্রকোণা সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি

১০ অক্টোবর ২০২৩, ০৪:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM

© সংগৃহীত

শিক্ষা ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। তিন দিন ব্যাপি এ কর্মবিরতির মঙ্গলবার (১০ অক্টোবর) প্রথম দিন কর্মবিরতি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নেত্রকোণা সরকারি কলেজ শাখা। এর আগে ২রা অক্টোবর কর্মবিরতি পালন করেন উক্ত কলেজের শিক্ষকমন্ডলী।

আরও পড়ুন: শিক্ষা ক্যাডারে অসন্তোষ: আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন শিক্ষকরা

নেত্রকোণা সরকারি কলেজের সামনে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নতিকরন, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে কলেজ গেইটের অবস্থান নেয় শিক্ষকরা। 

এ সময় নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল বাসেত, উপাধ্যক্ষ আবু তাহের খান সহ সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: শিক্ষক
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬