চোরের ভিটা স্কুল এখন ‘আলোর ভুবন’ প্রাথমিক বিদ্যালয়

৩১ আগস্ট ২০২৩, ০৬:৩৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
বিদ্যালয়টির নাম এখন আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিদ্যালয়টির নাম এখন আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় © ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের ‘নেতিবাচক’ নাম পরিবর্তন শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনটি প্রাথমিক বিদ্যালয় দিয়ে এ পরিবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি মন্ত্রণালয়ের জারি করা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩’ অনুযায়ী নামকরণ সংক্রান্ত এ পরিবর্তন আনা হয়।

জানা যায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে।

নাম পরিবর্তন হওয়া অন্যদুটি প্রাথমিক বিদ্যালয় হলো- সুনামগঞ্জের জামালগঞ্জের ‘জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রূপাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মৌলভীবাজারের সদর উপজেলার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে মৌলভীবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পূর্বধলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মফিজুল হক জানান, আমার অফিস থেকে চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম মন্ত্রনালয়ে পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল। আমি শুনেছি নাম পরিবর্তন হয়ে আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে, তবে প্রজ্ঞাপন আকারে এখনো চিঠি হাতে পাইনি।

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬