কাল নয়, বৃহস্পতিবার থেকে ক্লাসে ফিরবেন শিক্ষকরা

০১ আগস্ট ২০২৩, ১০:১৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
আন্দোলনরত শিক্ষকরা

আন্দোলনরত শিক্ষকরা © ফাইল ফটো

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় অনশন-আন্দোলন স্থগিত করেছেন শিক্ষকরা। আগামী বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে শ্রেণিকক্ষে ফিরবেন তারা।

মঙ্গলবার (১ আগস্ট) রাত ১০টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।

তিনি বলেন, আন্দোলনে যোগ দেওয়া শিক্ষকরা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। তাদের ফিরতে অনেক দেরি হয়ে যাবে। শিক্ষকদের সুবিধার্থে আমরা আগামী বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিচ্ছি। বৃহস্পতিবার থেকে সব শিক্ষক ক্লাসে ফিরে যাবেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। রাত ৮টার দিকে সভায় বসেন শিক্ষক নেতারা। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের মূল দাবি ছিল সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। আজকের সভায় সরকারি-বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দুটি কমিটি করেছে সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে। এটি আমাদের জন্য সুখবর। কমিটিতে শিক্ষক প্রতিনিধি থাকা মানে জাতীয়করণের কাজ এগিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, সভায় যারা উপস্থিত ছিলেন তারা আমাদের বলেছেন, জাতীয়করণ করতে কতটাকা খরচ হবে সেই তথ্য কমিটি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এরপর তিনি জাতীয়করণের ঘোষণা দেবেন। আমরা এতে সন্তোষ প্রকাশ করেছি। কর্তৃপক্ষের এমন আশ্বাসে আমরা আমাদের আন্দোলন এবং অনশন স্থগিত ঘোষণা করছি। আগামীকাল বুধবার থেকে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন।

প্রসঙ্গত, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েক হাজার শিক্ষক। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দফায় দফায় ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানালেও শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরও কোনো ফল আসেনি। এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

ট্যাগ: শিক্ষক
সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াত নেতার প্রশ্ন
  • ১৩ আগস্ট ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশ…
  • ১৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‌্যাগিং: নবীন ৪ শিক্ষার্থীকে বিকৃত যৌন অভিনয় ক…
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বপ্নের মতো দিন বাংলাদেশের
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ২১…
  • ১৩ আগস্ট ২০২৬