শাবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃত্বে আশরাফ-আতিকূল

৩১ জুলাই ২০২৩, ১১:২৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ড. মো. আশরাফ উদ্দিন ও ড. শাহ মো. আতিকূল হক

ড. মো. আশরাফ উদ্দিন ও ড. শাহ মো. আতিকূল হক © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনকে সভাপতি ও ড. শাহ মো. আতিকূল হককে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সোমবার (৩১ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল।

এছাড়াও কোষাধ্যক্ষ পদে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক পদে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মো. লুৎফুর রহমান দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাদিয়া হক, প্রচার সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানকে মনোনীত করা হয়েছে।

এবারের কমিটিতে সদস্যরা হলেন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, অধ্যাপক ড. এস এম খুরশিদ আলম, অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. খালিদুর রহমান, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬