আন্দোলনের ১৫তম দিন

প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া শ্রেণিকক্ষে ফিরবেন না শিক্ষকরা

২৫ জুলাই ২০২৩, ০৪:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রেস ক্লাবে আন্দোলনে শিক্ষকরা

প্রেস ক্লাবে আন্দোলনে শিক্ষকরা © সংগৃহীত

জাতীয়করণের দাবিতে ১৫তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস ছাড়া শ্রেণিকক্ষে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা।। 

আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারি স্কুলের শিক্ষকদের সাথে বেসরকারি স্কুলের শিক্ষকদের বেতন, বোনাস, বাড়ি ভাড়াসহ সব ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূর করতে হবে। এজন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। 

শিক্ষকরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এলেই শ্রেণিকক্ষে ফিরে যাবেন তারা। এর আগে কোনো কিছুই তাদের ঘরে ফেরাতে পারবে না।

জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, আজ সবচেয়ে বেশি শিক্ষক আন্দোলনে অংশ নিয়েছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস ছাড়া স্কুলে ফিরবো না। মাউশি কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে যত ধরনের নোটিশ দেওয়ার দিক। আমাদের তাতে কিছু যায় আসে না।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ হাঙ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬