জাতীয়করণ: নবম দিনের মতো শিক্ষকদের আন্দোলন চলছে

১৯ জুলাই ২০২৩, ১০:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আন্দোলনরত শিক্ষকরা

আন্দোলনরত শিক্ষকরা © ফাইল ফটো

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন করছেন সারাদেশ থেকে আগত শিক্ষকরা। বুধবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে এই আন্দোলনের অংশ নিয়েছেন নিয়েছেন শিক্ষকরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ জানান, আমরা শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চাই। প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিলে আমরা আমাদের আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাব। তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। আজ চলছে আন্দোলনের অষ্টম দিন। এদিনেও কোনো সমাধান পায়নি আন্দোলনকারীরা। তবে শিক্ষকরা বলছেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬