বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

নীলদলের সভাপতি নিতাই, সম্পাদক জুবায়ের

২৩ মে ২০১৮, ০৫:০০ PM
সভাপতি নিতাই, সাধারণ সম্পাদক জুবায়ের

সভাপতি নিতাই, সাধারণ সম্পাদক জুবায়ের © বেরোবি শিক্ষক সমিতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীলদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের ইবনে তাহের সাধারণ সম্পাদক হয়েছেন।

বুধবার বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনটির সাধারণ সভায় ১৫ সদস্যের ২০১৮-১৯ মেয়াদের এ কার্যকরী নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম মনোনীত হয়েছেন।

এছাড়া সদস্য পদে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিক আশরাফ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. আমির শরীফ, একই বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ ও প্রভাষক মো. রাসেল উদ্দীন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম রব্বানী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান মনোনীত হয়েছেন।

শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ২৬ আগস্ট ২০২৬
ইবিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
প্রাথমিকে শূন্য পদ পূরণ, প্রধান শিক্ষক পদায়ন নিয়ে যা বললেন …
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ…
  • ২৬ আগস্ট ২০২৬
রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থান, অসন্তোষ শিক্ষার্থীদ…
  • ২৬ আগস্ট ২০২৬