নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করতে জবি ভিসিকে স্মারকলিপি

১৯ মার্চ ২০২৩, ০৭:০৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি © লোগো

আসন্ন ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় নেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠনসহ প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। আজ রোববার (১৯ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপিতে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে সরে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে এককভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে মর্মে গত ১৫ মার্চ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে ভর্তি প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য অনুরোধ জানায় শিক্ষক সমিতি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, বিশেষ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব  পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে৷ তাই সময়ক্ষেপণ যেন না হয় সেজন্য দ্রুত ভর্তি কমিটি গঠন ও আনুষঙ্গিক বিষয়গুলো সম্পন্ন করতেই আমাদের এই দাবি। 

প্রসঙ্গত,  গত ১৫ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয় এবছর থেকে আবারও নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরার। পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত করার কথা রয়েছে।

বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬