জাবিতে ১৪০তম হলেন ডেন্টালে প্রথম হওয়া রাহাদ

১২ নভেম্বর ২০২১, ০৯:২০ PM
নাজমুস সাকিব রাহাদ

নাজমুস সাকিব রাহাদ © ফাইল ফটো

গত ১০ নভেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪০তম হয়েছেন সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে (২০২০-২১ শিক্ষাবর্ষে) ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম হওয়া নাজমুস সাকিব রাহাদ।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন রাহাদ নিজেই। জাবিতে ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৪১৬০৬৬৩।

আরও পড়ুন: মেডিকেলে ব্যর্থতায় ঘুরে দাঁড়িয়ে ডেন্টালে সফল রাহাদ

ডেন্টাল ছেড়ে জাবিতে ভর্তি হওয়ার কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাহাদ বলেন, ‘এখনও সিদ্ধান্ত নেইনি, তবে ইচ্ছা নেই। ডাক্তার হওয়াই আমার স্বপ্ন ছিল। ইতোমধ্যে আমি ডেন্টালে ক্লাস করছি।’

রাহাদ আরও বলেন, ‘গত ২ মাস বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার প্রদান, সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সাথে সাক্ষাৎ এবং ডেন্টালে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাসহ নানা কারণে আমার ব্যস্ততা ছিল। বলতে গেলে কোনো রকম প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিয়েছি।’

এছাড়া মেডিকেল এবং ডেন্টালে ভর্তি হওয়া অনেকেই জাবিতে চান্স পেয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: ‘মেডিকেলে ব্যর্থ হওয়ার পর কোরআনের আয়াত শুনে আশা পাই’

উল্লেখ্য, গত ৮ নভেম্বর থেকে নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ডেন্টালের ক্লাসে যোগদান করেন রাহাদ।

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬