গুগলে চাকরি পেলেন ইস্ট ওয়েস্টের ছাত্রী ফাতিমা তাসনিম

০৭ আগস্ট ২০২১, ০১:৩৭ PM
ফাতিমা তাসনিম 

ফাতিমা তাসনিম  © টিডিসি ফটো

এবার টেক জায়ান্ট গুগলের পক্ষ থেকে চাকরির অফার পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের এক শিক্ষার্থী। প্রতিবছরই গুগল, মাইক্রোসফট, আমাজন ইত্যাদি বিশ্বসেরা প্রতিষ্ঠানে চাকরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের।

তারই ধারাবাহিকতায় এবার ইস্ট ওয়েস্টের ছাত্রী ফাতিমা তাসনিম গুগল থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরির অফার লেটার পেয়েছেন। সম্প্রতি গুগল থেকে এই অফার পেয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৭ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাতিমা তাসনিম বিশ্বের বৃহত্তম টেক কোম্পানি গুগল থেকে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকুরির অফার লেটার পেয়েছেন। তার এই অর্জনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং উপাচার্য অধ্যাপক ডক্টর এম এম শহিদুল হাসান অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আবির হাসান বাংলাদেশ থেকে একমাত্র বেসরকারি পিএইচডি আবেদনকারী হিসেবে পিএইচডির জন্য প্রাইম মিনিস্টার ফেলোশিপে পুরষ্কৃত হয়েছেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার পিএইচডি সম্পন্ন করবেন।

তাছাড়া অর্থনীতি বিভাগের আরেকজন শিক্ষার্থী মো. নাজমুল খান যুক্তরাষ্ট্র সরকারের ফুল ব্রাইট স্কলারশিপের আওতায় নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য  নির্বাচিত হয়েছেন। তাদের এসব অর্জনেও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বঙ্গভবন ভ্রমণের সুযোগ শিক্ষার্থীদের, প্রথমবারের মতো পরিদর্শ…
  • ২৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
  • ২৬ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসিকে কার্যকর ভূমিকা রাখার…
  • ২৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো মক্কা প্রতিরক্ষা জোটের নেতাদের সঙ্গে বৈঠকে ব…
  • ২৬ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ৪ নভেম্বর পর্য…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অর জিতবেন কে, জানাল কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ২৬ অক্টোবর ২০২৬