আন্তর্জাতিক স্কুল দাবায় স্বর্ণ জিতলেন বাংলাদেশের খুশবু

২৬ জুলাই ২০২১, ১২:১৪ PM
ওয়ারসিয়া খুশবু

ওয়ারসিয়া খুশবু © সংগৃহীত

এশিয়ান অনলাইন স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু। অনূর্ধ্ব-৯ বালিকা বিভাগের নবম রাউন্ডের খেলা শেষে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী খুশবু এবং ইরানের সানা শাদানপুরের সমান ৮ পয়েন্ট হয়।

যুগ্মভাবে দুইজন পয়েন্ট তালিকায় শীর্ষে ছিলেন। পয়েন্ট সমান হওয়ায় বিজয়ী নির্ধারণ করা হয় দুইজনের মুখোমুখি ফলাফলের ভিত্তিতে। সেখানে খুশবু জেতায় তিনি পেয়েছেন স্বর্ণ। অনলাইন প্লাটফর্মে এ প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে।

বালিকা অনূর্ধ্ব-১৭ গ্রুপে মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নওরিন ফাতেমা তোয়া ৩ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-১৩ গ্রুপে ইশরাত জাহান দিবা ৫ পয়েন্ট, আলিজা নুশাইবা ইসলাম ৪ পয়েন্ট, ওয়াদিফা আহমেদ সাড়ে ৪ পয়েন্ট ও ফাতিহা ইয়ানুন দিয়া এবং সৈয়দা নুশাইবা মাহমুদ ১ পয়েন্ট করে পেয়েছেন।

বালিকা অনূর্ধ্ব-১৫ গ্রুপে সপ্তর্ষি রহমান ৩ পয়েন্ট, নুশরাত জাহান আলো ৪ পয়েন্ট ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা সাড়ে ৩ পয়েন্ট করে, বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে নীলাভা চৌধুরী সাড়ে ৬ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-৯ গ্রুপে জুনাইরা রহমান ৩ পয়েন্ট অর্জন করেছেন। বালিকা অনূর্ধ্ব-৭ গ্রুপে আরিসা হোসেন তুবা ৩ পয়েন্ট অর্জন করেছেন।

এশিয়ার ২৪ দেশের ৩৬১ জন বিভিন্ন বয়সের ক্যাটাগরিতে বালিকা বিভাগে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ দলের হেড অব ডেলিগেটের দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক অর্গানাইজার, ফিদে ইন্সট্রাক্টর ও মহিলা ফিদেমাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসিকে কার্যকর ভূমিকা রাখার…
  • ২৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো মক্কা প্রতিরক্ষা জোটের নেতাদের সঙ্গে বৈঠকে ব…
  • ২৬ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ৪ নভেম্বর পর্য…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অর জিতবেন কে, জানাল কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউপি চেয়ারম্যান থেকে সংসদে, কে এই এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ে ছবি বিতর্কের পর এনসিটিবিতে অস্থিরতা, একযোগে সরিয়ে…
  • ২৬ অক্টোবর ২০২৬