মেডিকেল ভর্তি পরীক্ষায় তৃতীয় রিয়াদ

০৫ এপ্রিল ২০২১, ১২:৫৬ AM
মো. মারজিউল হক রিয়াদ

মো. মারজিউল হক রিয়াদ © সংগৃহীত

২০২০-২১ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে জাতীয় মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন মো. মারজিউল হক রিয়াদ।

ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক ও আনন্দ মোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি।

এমন সাফল্যে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রিয়াদ বলেন, দেশের সর্বোচ্চ পর্যায়ের পরীক্ষার তৃতীয় স্থান অর্জন করাটা অবশ্যেই গর্বের বিষয়।  শুধু আমার জন্য নয়, আমার মা-বার জন্যও এটি গর্বের বিষয়। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমার এই অর্জনে মা-বাবার মুখে হাসি ফুটেছে। তবে দুঃখের বিষয় আমার বাবা ২০১০ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তারপর থেকে মা কাছে থেকেই আমি পড়াশোনা করেছি। আজকের ফল জানার পর মা অনেক্ষণ কেদেছে। আমি মনে করি, এরচেয়ে জীবনে আর বড় কিছু অর্জন সমম্ভব নয়।

 
কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬