মিশোরীর এমন অর্জনে আমরা গর্বিত: কলেজ অধ্যক্ষ

০৪ এপ্রিল ২০২১, ০৮:৩৮ PM
মুনমুন মিশরী

মুনমুন মিশরী © ফাইল ছবি

প্রকাশিত হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল। এতে সারাদেশের মধ্যে প্রথম হয়েছেন পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী মিশোরী মুনমুন।

মিশোরীর এমন অর্জনে আনন্দিন পাবনা এডওয়ার্ড কলেজ পরিবার। কলেজের অধ্যক্ষ ড. মো. হুমায়ুন কবির মজুমদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মিশোরীর এমন অর্জনে আমরা গর্বিত।

তিনি আরও বলেন, মিশোরী পড়ালেখায় অনেক ভালো ছিল। সে কলেজের সব পরীক্ষাতেই ভালো করেছে। করোনাকালীন সময়ে আমরা যেভাবে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখা করিয়েছি এটি তারই ফসল।

জানা গেছে, মিশোরীরর বাড়ি পাবনার রাধানগর এলাকায়। তার বাবা স্কয়ার গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করেন। মিশোরী ভর্তি পরীক্ষায় ৩০০ নম্বরের মধ্যে ২৮৭.২৫ পেয়ে প্রথম হয়েছেন।

ট্যাগ: মেডিকেল
তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল হত্যার জ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ জানাল বিপিসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মামলার এজাহারে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে যেসব অভিযোগ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রী হোস্টেল কক্ষে মিলল ২০ হাজার পিস ইয়াবা, আটক ছাত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইরানের নতুন অস্ত্র বিশ্বকে তাক লাগিয়ে দেবে: আইআরজিসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার পেলো ১৪ শিক্ষা প্রতিষ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬