জো বাইডেন প্রশাসনে আরেক বাংলাদেশি

২৬ জানুয়ারি ২০২১, ১০:১৭ AM
ফারাহ আহমেদ

ফারাহ আহমেদ © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে জায়গা দিলেন আরেক বাংলাদেশিকে। বাংলাদেশি বংশোদ্ভুত ফারাহ আহমেদকে দেশটির পল্লী উন্নয়ন সচিবালয়ের অধীনে স্টাফ প্রধান হিসেবে বাইডেন নিযুক্ত করেছেন।

ফারাহ আহমেদ যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। তিনি ড. মাতলুব আহমেদ ও ড. ফেরদৌস আহমেদের মেয়ে। তারা দুজনই সেখানে অধ্যাপনায় যুক্ত।

তার নানা ড. আব্দুল বাতেন খান বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের ভাগ্নি।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, দেশের প্রশাসনে এত উঁচু পদে কোনো বাংলাদেশি এবারই প্রথম নিয়োগ পেলেন। এর আগের নিজ প্রশাসনে এক বাংলাদেশিকে নিয়োগ দিয়েছেন বাইডেন। তার নাম জেইন সিদ্দিক। তিনি হোয়াইট হাউস প্রশাসনে নিয়োগ পান।

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, ৫ নির্দে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬