জিপিএ-৪ এর মধ্যে ৩.৯৮ পেয়ে সেমিস্টারে প্রথম পলিটেকনিক শিবির সভাপতি

১২ মার্চ ২০২৫, ০৯:৪৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
আসাদুজ্জামান এবং শিবির লোগো

আসাদুজ্জামান এবং শিবির লোগো © টিডিসি সম্পাদিত

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ফলাফলে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও পলিটেকনিক শাখার সভাপতি আসাদুজ্জামান। সদ্য প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ-৪ এর মধ্যে ৩.৯৮ পেয়ে সেমিস্টারের ফার্স্ট বয় হিসেবে সপ্তম সেমিস্টারে উত্তীর্ণ হয়েছেন।  

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৪টায় প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে। এবছর পুরো প্রতিষ্ঠানের মধ্যে এটি সর্বোচ্চ ফলাফল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেংরোল জিয়াবাড়ি গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম আসাদুজ্জামানের। বাবা মো. বশির উদ্দিন একজন শিক্ষক, মা মোছা. ফিরোজা বেগম গৃহিণী। পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা আসাদুজ্জামান শৈশব থেকেই পড়াশোনায় ছিলেন মনোযোগী। পরিবারের অন্য সদস্যরা মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়াশোনা করলেও তিনি বেছে নেন সাধারণ শিক্ষা। বাবার উৎসাহ ও নিজের আগ্রহে বিজ্ঞান বিভাগে পড়াশোনা চালিয়ে যান।  

২০১৮ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই পড়াশোনায় আরও মনোযোগী হন আসাদুজ্জামান। বড় ভাইদের অনুপ্রেরণায় একাডেমিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষাতেও মনোযোগী হন।  

২০১৮ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৪.১৪ এবং এসএসসিতে জিপিএ-৪.৬৭ অর্জনের পর ভর্তি হন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখানে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে একের পর এক সাফল্য অর্জন করেন। প্রথম সেমিস্টারে সিজিপিএ-৩.৯৫ পাওয়ার মাধ্যমে শুরু হয় তার সাফল্যের যাত্রা। পরবর্তী সেমিস্টারগুলোতে তিনি যথাক্রমে ৩.৭৭, ৩.৭৪, ৩.৯৩ এবং ৩.৮০ অর্জন করেন। সদ্য প্রকাশিত ষষ্ঠ সেমিস্টারের ফলাফলে পেয়েছেন ৩.৯৮।  

ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী আসাদুজ্জামান প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে HTML, CSS, JavaScript, Java, Python-এর মতো ভাষায় দক্ষতা অর্জন করেছেন। বর্তমানে Python প্রোগ্রামিং নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন প্রজেক্টে অংশ নিচ্ছেন।  

উচ্চশিক্ষার জন্য ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট)-এ ভর্তি হতে চান আসাদুজ্জামান। তার বিশ্বাস, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আল্লাহর সাহায্যই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। ভবিষ্যতে দেশের প্রযুক্তিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বপ্ন দেখেন তিনি।

ঘুষের টাকা কম আনায় শিক্ষককে পুলিশে দেওয়ার অভিযোগ ডিডির বিরু…
  • ১৭ মার্চ ২০২৬
সৌদিসহ মধ্যপ্রাচ্যে যেদিন হতে পারে ঈদ
  • ১৭ মার্চ ২০২৬
মাউশির ডিজি ও এনসিটিবি চেয়ারম্যান নিয়োগ প্রশাসনিক ব্যাপার: …
  • ১৭ মার্চ ২০২৬
অস্থায়ীভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করল আমিরাত
  • ১৭ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৭ মার্চ ২০২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence