কোরআনে হাফেজ যমজ দুই ভাই ভর্তির সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে

১২ মার্চ ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৪ PM

© সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েট এবং চুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পবিত্র কোরআনের হাফেজ যমজ ভাই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুযোগ পেয়েছেন হাফেজ মো. মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হাফেজ মো. আজহারুল ইসলাম।  ।

এই শিক্ষার্থীদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামে। তারা উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রামের হাফেজ বাড়ির হাফেজ মো. আবুল কাশেমের সন্তান। 

তাদের বাবা আবুল কাশেম জানান, তার হাফেজ যমজ দুই সন্তান হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। পরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয় সেখান থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাস করেন। তারপরে তারা দুজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়ার পর একজন বুয়েটে এবং একজন চুয়েটে উত্তীর্ণ হয়।

আরও পড়ুন: বিশ্বসেরা ৫৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েট-ঢাবি-নর্থ সাউথ

জানা যায়, চার ভাইয়ের মধ্যে তারা সবার ছোট। বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পূর্ণ করেছেন। অন্যজন চট্টগ্রামে থেকে এমবিএ করছেন।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence