৫১ দিনে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ তরুণীর

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
তাহুরা সুলতানা

তাহুরা সুলতানা © সংগৃহীত

অ্যাডভেঞ্চার তার প্রিয়। ভ্রমণও বেশ প্রিয়। তিনি স্বপ্ন দেখলেন দেশের একমাথা থেকে অন্যমাথায় ভ্রমণ করবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া যাবেন। তবে কোন যানবাহনে নয়। পায়ে হেঁটে ভ্রমণ করবেন। তো, তার স্বপ্ন পূরণ হয়েছে। পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করলেন তাহুরা সুলতানা নামের ২৫ বছরের এক তরুণী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্টে এসে শেষ করেন টেকনাফ টু তেঁতুলিয়ার ভ্রমণ।

জানা যায়, তাহুরা সুলতানা গত বছর ২৯ নভেম্বর সকাল ৬টায় টেকনাফের শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন। ৫১ দিন হেঁটে তেঁতুলিয়ায় এসে শেষ করলেন তার ভ্রমণ। পাড়ি দিয়েছেন ১ হাজার ১ কিলোমিটার। একা হাঁটা শুরু করলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে পথে পথে তাকে সঙ্গ দিয়েছেন পরিচিত অপরিচিত অনেকেই।

তাহুরা সুলতানা চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের রশিদ আহমেদ ও তৈয়বা খাতুন দম্পতির মেয়ে। চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন তিনি।

তাহুরা সুলতানা বলেন, পরিবারে আমি সবার ছোট। ছোট থেকেই ঘোরাঘুরি পছন্দ করি। চ্যালেঞ্জিং কোনো বিষয় গ্রহণ করতে আমার ভালো লাগে। এসব কারণেই হেঁটে দেশভ্রমণের সিদ্ধান্ত নিয়ে যাত্রা শুরু করি। এ সময়ে হাঁটতে গিয়ে যেখানে বিরতি নিয়েছি সেখানে মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ততায় আমি অভিভূত।

তিনি বলেন, সুস্বাস্থ্যের জন্য হাঁটা জরুরি। তাই এই পদযাত্রার মাধ্যমে মানুষও যেন হাঁটায় উদ্বুদ্ধ হয়, সেটি আমি চাই। একইসঙ্গে হেঁটে হেঁটে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মানুষকে হাঁটায় উদ্বুদ্ধ করতেই আমার এ যাত্রা। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এ ভ্রমণের খরচ আমার নিজেরই।

এ দীর্ঘ ভ্রমণে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাহুরা বলেন, আমার এ ভ্রমণে যারা পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি আমি কৃতজ্ঞ।

বিভক্ত বিশ্বে আইসিআরসির ভূমিকা নিয়ে এনএসইউতে বিশেষ আলোচনা
  • ১৯ নভেম্বর ২০২৬
দেশের শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল …
  • ১৯ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস গবেষণার অগ্রগতি নিয়ে এনএসইউতে আন্তর্জাতিক কর্মশালা
  • ১৯ নভেম্বর ২০২৬
এনএসইউতে বাংলাদেশ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট অনুষ্ঠিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সূর্যের আলোয় যাননি দীর্ঘদিন, যাননি বাইরেও—নিজেই নিজেকে গৃহব…
  • ১৯ নভেম্বর ২০২৬
হারের শঙ্কা, তবুও আশা দেখছেন হাসান
  • ১৯ নভেম্বর ২০২৬