রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক

১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৬ AM
‘বাংলাদেশ রোবট অলিম্পিয়াড: বিডিআরও’ ফেসবুক পেজ থেকে নেওয়া

‘বাংলাদেশ রোবট অলিম্পিয়াড: বিডিআরও’ ফেসবুক পেজ থেকে নেওয়া

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথমবারের মতো স্বর্ণপদক লাভ করেছে বাংলাদেশ। ২০তম রোবট অলিম্পিয়াডে ‘সৃষ্টিশীল ক্যাটাগরি’ জুনিয়র গ্রুপে বাংলাদেশের রোবোটাইগার্স দল স্বর্ণপদকটি অর্জন করে। মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

স্বর্ণপদক বিজয়ী দলের সদস্যরা হলেন- চিটাগাং গ্রামার স্কুলের (ঢাকা) কাজী মোস্তাহিদ লাবিব, তাফসির তাহরীম ও ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. মেহের মাহমুদ।

রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতায় স্বর্ণপদক ছাড়াও আরো তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের প্রতিযোগিরা। এরমধ্যে ‘রোবট ইন মুভি’ জুনিয়র গ্রুপে দুটি ‘বিশেষ সুপারিশ’ (হাইলি কমেন্ডেড) পদক পায় বাংলাদেশ। দল দুটি হলো, রোবোটাইগার্স ও সানবীমস স্কুলের নাশীতাত যাইনাহ রহমান ও আগা খান স্কুলের যাহরা মাহজারীন পূর্বালীর দল রোবোচ্যালেঞ্জার্স।

অন্য পুরস্কারটি আসে ‘সৃষ্টিশীল ক্যাটাগরি’ সিনিয়র গ্রুপে। লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মো. খায়রুল ইসলাম ও ঢাকা কলেজের সানি জুবায়েরের টিমবাংলাদেশ এই ক্যাটাগরিতে লাভ করে ‘কারিগরি পদক’।

এ বছর রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে আট জন প্রতিযোগী অংশ নেয়। এতে দল নেতা হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারপারসন লাফিফা জামাল। 

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শাড়ির আঁচল উড়িয়ে’  ভিডিও বানানো সেই বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন দ্রুত ত্যাগের নির্দেশ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
২৩ জন লেকচারার নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬