আবারও কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলেন হাফেজ আবু রায়হান

০৮ এপ্রিল ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM

© সংগৃহীত

সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ ক্বারি আবু রায়হান। এই কেরাত প্রতিযোগিতায় ৩০টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছেন তিনি। 

প্রতিযোগিতায় প্রথম হয়ে আবু রায়হান পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ মিলিয়ন ফ্রান্ক বা ১৬ হাজার ৬০০ শত মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৯ লাখ টাকা। 

আজ সোমবার (৮ এপ্রিল) সকালে ক্বারি আবু রায়হান সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে নিজেই এই সাফল্যের কথা জানান। 

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। আফ্রিকার সেনেগালের ভূমিতে লাল সবুজের বিশ্বজয়, ৩০ দেশকে পেছনে ফেলে ক্বারি আবু রায়হানের বিশ্বজয়।

cbd3ed3d-280b-4927-ac91-6394fbe38225

আবু রায়হানের বাড়ি নারায়নগঞ্জের আড়াইহাজারে। ক্বারী হাফেজ আবু রায়হান নারায়ণগঞ্জ আড়াইহাজারে অবস্থিত মুফতি আবদুল কাইয়ুম কর্তৃক প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসলামিয়া একাডেমির ছাত্র।

এর আগে ২০১৮ সালে কাতারে তিজান আন নূর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন হাফেজ ক্বারি আবু রায়হান।

হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬