মতিউর রহমান নিজামীকে ‘ফেরেশতাসুলভ’ বললেন জামায়াতের আমির

২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ PM
মতিউর রহমান নিজামী

মতিউর রহমান নিজামী © ফাইল ছবি

জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামীকে ‘ফেরেশতাসুলভ’ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিবকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন জামায়াত আমির।

সমাবেশে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

এ সময় ফ্যাসিবাদী আমলে জামায়াত নেতাদের বিনা বিচারে হত্যা ও নির্যাতনের নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, এটি জনগণ চায় না। জামায়াত আমির দাবি করেন, ৫ আগস্টের পর জামায়াতের সাড়ে তিন কোটি নেতা-কর্মী কোনো অপকর্মে লিপ্ত হননি। অন্যদিকে ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতা-কর্মীরা টেম্পুস্ট্যান্ড দখল ও মামলা বাণিজ্য করছেন বলেও অভিযোগ তাঁর।

শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ-ভোট পরাজিত হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং সরকার গঠন সফল হবে না।’

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950