জার্মানিতে পড়তে খুব ভালো ফলাফল নয়, প্রয়োজন ভালো জ্ঞান

০৭ আগস্ট ২০২০, ০৫:২৩ PM

© সংগৃহীত

জার্মানির বন ইউনিভার্সিটি হাসপাতালের তরুণ গবেষক মোহাম্মদ রবিউল হোসেন মনে করেন, এখানে পড়তে খুব ভালো ফলাফল নয়, প্রয়োজন ভালো জ্ঞান। নির্দিষ্ট বিষয়ে ভালো জ্ঞান থাকলে এখানে এসে ভালো করা সম্ভব।

তরুণ গবেষক মোহাম্মদ রবিউল হোসেন জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয় ক্লিনিকের বায়োমেডিকেল সেন্টারে পোস্টডক করছেন। একইসঙ্গে আছেন জুনিয়র গ্রুপ লিডার ও লেকচারার পদে। জার্মানিতে হাতে গোণা কয়েকটি ইউনিভার্সিটি অফ এক্সেলেন্স রয়েছে। বন ইউনিভার্সিটি ক্লিনিক তার একটি। সেখানকার কার্ডিওলজি বিভাগে একমাত্র এশিয়ান রবিউল।

বলা হয়ে থাকে, পিএইচডি করেও জার্মানিতে শিক্ষকতার বা গবেষণার চাকরি পাওয়া কঠিন। রবিউল সেখানে ব্যতিক্রম। তবে এখন সুযোগ আগের চেয়ে বেশি বলে মনে করেন তিনি।

বাংলাদেশে রবিউল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে পড়তেন। বিশ্ববিদ্যালয় পাশ করে চাকরিও শুরু করলেন। তখনই ভাবনা এল বিদেশে উচ্চশিক্ষার। তবে অনেকের মতই সুযোগ খোঁজা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না।

২০১১ সালে জার্মানিতে আসেন রবিউল। এমনকি দুইটা মাস্টার্সও করেন। তারপর পিএইচডি। এখন করছেন পোস্টডক। জার্মানিতে পড়াশোনার মান ভালো এবং এখানে প্রতিষ্ঠানগুলোর গবেষণার সুযোগও বেশি বলে মনে করেন রবিউল। সে কারণেই উচ্চশিক্ষার জন্য তিনি বেছে নিয়েছেন জার্মানিকে।

কোন স্কলারশিপের অধীনে জার্মানি আসেননি রবিউল। তিনি মনে করেন, জার্মানিতে পড়তে বা গবেষণায় যুক্ত হতে ভালো ফলাফলের চেয়ে ভালো জ্ঞান প্রয়োজন। উচ্চশিক্ষায় আগ্রহ আছে, অথচ কেমন করে প্রস্তুতি নিতে হবে জানেন না এমন শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ আছে তার।

রবিউল বলেন, এখন অনেক সহজে তথ্য পাওয়া যায়। সেগুলো যোগাড় করতে হবে। বাংলাদেশ থেকে এখানে পড়াশোনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া কঠিন। তবে কোন শিক্ষার্থী যদি আপডেটেড থাকেন, তার পছন্দের ফিল্ডে সবশেষ গবেষণাগুলো সম্পর্কে। তিনি যদি সবসময় খোঁজখবর রাখেন, তাহলে এখানে এসে ভালো করা সম্ভব। [সূত্র: ডয়চে ভেলে বাংলা]

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬