সেপ্টেম্বরে খুলছে ফ্রান্সের সব বিশ্ববিদ্যালয়

০৭ আগস্ট ২০২০, ০৪:৫৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় সেপ্টেম্বরে খুলে দেয়া হবে। তবে শিক্ষার্থীদের মাস্ক পড়তে উৎসাহিত করা হবে। বৃহস্পতিবার দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রনালয় বিষয়টি জানিয়েছে।

করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে গত ১৬ মার্চ থেকে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। স্কুলগুলো ১১মে থেকে পর্যায়ক্রমে খুলতে শুরু করে, তবে দেশের ৭৪টি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়।

জানা গেছে, ‘শ্রেনী কক্ষে মাস্ক পরা বাঞ্জনীয়’- এ কথা উল্লেখ করে মন্ত্রনালয় ‘স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য শ্রেনী কক্ষে বেশী শিক্ষার্থী প্রবেশের অনুমতি না দেয়ার জন্য’ বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশ দিয়েছে।

দেখুন: করোনার পর প্রথমে খুলবে বিশ্ববিদ্যালয়, শেষে প্রাথমিক বিদ্যালয়

উচ্চশিক্ষা মন্ত্রী ফ্রেডরিক ভিদাল বলেন, শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের ভাইরাস থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা তাল মিলিয়ে কাজ করছি।

তিনি বলেন, শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের মধ্যে ১ মিটার দুরত্ব বজায় রাখতে হবে। অবশ্যই লাইব্রেরীতে মাস্ক পরে প্রবেশ করতে হবে।

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬